1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

সাহসিকতা ও বীরত্বে পদক পাচ্ছেন বিজিবির ৭২ সদস্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২৪ সালে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ৭২ সদস্য পাচ্ছেন সাহসিকতা ও বীরত্বে পদক।

রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-১ শাখা থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের মধ্যে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম)’ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন।

এছাড়া ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক‘ (বিজিবিএম) পাচ্ছেন ১১ জন, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’ (পিবিজিএম) পাচ্ছেন ২৪ জন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ (বিজিবিএমএস) পাচ্ছেন ১২ জন এবং ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ (পিবিজিএমএস) পাচ্ছেন ২৫ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক’প্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। এছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক’প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।

অন্যদিকে, ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা’ প্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ করে টাকা। এছাড়া, ‘রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা’ প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে টাকা পাবেন।

প্রসঙ্গত, সাধারণত প্রতি বছর ২০ ডিসেম্বর বিজিবি দিবসে এ পদক তুলে দেওয়া হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com