1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

সারা পৃথিবীর সংকটেও আমরা অনেক ভাল আছি- রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, দেশের মানুষ ভাল নেই। তবে সারা পৃথিবীর সংকটের কথা বিবেচনা করলে, তাদের চেয়েও আমরা অনেক ভাল আছি। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। ২৬ নভেম্বর ঘোষিত কাউন্সিল যথা সময় অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ।
কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের শুক্রবার ২ সেপ্টেম্বর সকাল ১০টায় যোগদানের সময় বেগম রওশন এরশাদের সঙ্গে ভ্যার্চুয়াল আলাপে তিনি একথা বলেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রওশন এরশাদ ঘোষিত জাপা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসিহ, জাপা প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী এমএ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুন রশীদ ও ছাত্রনেতা ইসরাফিল হোসেন প্রমুখ।
যোগদান অনষ্ঠানে সভাপতির বক্তব্যে রওশন এরশাদ জাপার কাউন্সিল ডাকার এখতিয়ার রাখেন না বলে পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু যে বক্তব্য দিয়েছেন তার তীব্র বিরোধীতা করে গোলাম মসিহ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা (২০) এর উপধারা (১) এর ক্ষমতাবলে পার্টির কাউন্সিল ডাকার সর্বময় ক্ষমতা প্রধান পৃষ্টপোষক সংরক্ষন করেন। চুন্নুর প্রদত্ত বক্তব্য ধৃষ্টতামুলক ও শালীনতা বির্বজিত। তিনি ভুলে গেছেন বেগম রওশান এরশাদের নেতৃত্বে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনা মতে জাতীয় পার্টি ২০১৪ সালে নির্বাচনে অংশ গ্রহন না করলে, তিনি মন্ত্রীত্বের দরজা দেখা তো দুরের কথা, এমপি হওয়ার সুযোগও পেতেন না। জাপার পার্লামেন্টারি পার্টির সভা বিরোধী দলীয় নেতার অনুমতি ছাড়া এবং তাঁর অনুপস্থিতিতে আহবান করার এখতিয়ারও জিএম কাদেরের নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com