1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার সার্ভিসের মোবাইল কোর্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সারাদেশে অগ্নিনিরাপত্তা বাড়াতে রাজউক ও জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ করে শীতকালে অগ্নিদুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অগ্নি সচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিনিয়ত মহড়া, গণসংযোগ, প্রশিক্ষণ, লিফলেট বিতরণসহ নানবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টরগণ বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্নিনিরাপত্তার আওতায় আনতে নিয়মিত পরিদর্শন ও নোটিশ প্রদান করে থাকেন। ফায়ার সার্ভিসের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং ঢাকায় রাজউকের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এ পর্যন্ত জানুয়ারি মাসে সারাদেশে মোট ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সঠিক না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি ঢাকার খিলগাঁও-এর ৩৬৮ স্কাইভিউ নাজমা টাওয়ারে রাজউকের ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১০ তলা ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করায় এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এর বিভিন্ন তলায় বিদ্যমান ৫টি রেস্টুরেন্ট ও ১টি মিনিসো’র শোরুম সিলগালা করা হয়েছে। বাকি দোকানগুলো বন্ধ থাকায় সেগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এ সময় ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকার দুজন জোন কমান্ডার, খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, দুজন ইন্সপেক্টরসহ অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com