1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় ভারত: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা দাবি করছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার উড়িষ্যা দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এই জন্য তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে, তাদের সঙ্গে কেউ ব্যবসা-বাণিজ্য করতে চায় না। ভারত যদি নিজেদের আচরণে পরিবর্তন না আনে, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কিনা সেটা ভাবা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। সঙ্গে তারা এও মনে করে, এসব পণ্য আমাদের দেশ উৎপাদন কিংবা অন্য দেশ থেকে আনতে পারবে না। কিন্তু তাদের ধারণা ভুল।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়। সেখানকার হোটেলগুলোতে এখন হাহাকার শুরু হয়ে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষও যেতে চায়না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com