1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অভিজ্ঞতার পরম্পরা থেকে রাষ্ট্রনায়কের সম্ভাবনা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন

সাবেক মেয়র জাহাঙ্গীরকে তলব করেছে দুদক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আগামী ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে ওইসব অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক আলী আকবরের এক নোটিসে তাকে তলব করা হয়।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের জুন মাসে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একইসঙ্গে দুই সদস্যের টিম গঠন করা হয়। সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com