1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সরকার ভোট নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে : টুকু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫ সমমনা সংগঠনের সমন্বয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোটের’ আত্মপ্রকাশ ঘটেছে।

আজ রবিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জোটের ঘোষণা দেন।

এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু ‘সমমনা গণতান্ত্রিক জোটের’ আত্মপ্রকাশকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ যে একটি আকাঙ্খা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল- সেটি হচ্ছে গণতন্ত্র। আমি আমার ভোট দিয়েছি, সেই ভোটের মূল্যায়ন করতে হবে। পাকিস্তানি সরকার জনগণের ভোটের মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ বিপ্লব ঘটিয়েছিল। জনগণ যাতে তাদের ভোট না দিতে পারে তার জন্য বর্তমান সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে।

ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানকে এই জোটের প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু এখন বাংলাদেশের গুটি কয়েক শ্রেণির লোক দেশে শাসন ব্যবস্থাকে গ্রাস করছে এবং তারা যা চাচ্ছে তাই করছে। তারা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান এবং দিনের ভোট রাতে করে থাকেন। আর বৃদ্ধ লোকজনকে নিয়ে যেয়ে গ্রেফতার করে গুলি করে এবং মামলা দেয়। এমন একটি অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোন মানুষ চায় না আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক। তারা যতই কথা বলুক না কেন নির্বাচন তাদের অধীনে সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পারছি। সেই আলামতে আমরা দেখতে পারছি আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমলাদের নিয়ে।

তিনি বলেন, এবার হয়তো দিনে রাতে হবে না দিনের ভোট দিনেই হবে তবে অন্য কোন মেকানিকে হবে। ইভিএম না হলে অন্য কিছু করবে তারা। তবে নির্বাচনে যাতে জনগণ তাদের ভোট না দিতে পারে তার জন্য সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে।

১৫টি সংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন, ইয়ুথ ফোরাম সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদ সভাপতি এডভোকেট আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টি সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ’৭১ এর সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ এর সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মো. ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com