1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে শেখ হাসিনার সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের পূর্বে গণমাধ্যমকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক-এই তিন চ্যালেঞ্জ রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে আজকে যে সংকট তা অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। এটা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারের জন্য সম্ভব হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই চ্যালেঞ্জ মোকাবিলার আশা ব্যক্ত করে বলেন, আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিল না। জন্ম থেকেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট।

এদিকে আজ সকাল ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে পুনরায় শ্রদ্ধা জানান তিনি।

এর আগে আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com