1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

সরকারের ভেতরে ভয় ঢুকেছে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারের ভেতরে পতনের ভয় ঢুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দুর্নীতির উল্লম্ফন এবং উন্নয়নের ফানুস উড়িয়ে কোনো কাজ হচ্ছে না দেখে প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদরা অসত্য, বিভ্রান্তমূলক, মনগড়া ও মিথ্যাচার করছেন।

আজ বুধবার (৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা প্রতিনিয়ত মানুষের কাছে লোক হাসানোর পাত্র হচ্ছেন। চারদিকে দুর্নীতির বৈচিত্র্যময় বিন্যাস আড়াল করতেই গত দুই দশকের বেশি সময় ধরে তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বহুমাত্রিক মিথ্যাচার অপপ্রচার অব্যাহত রেখেছে। এর মাধ্যমে মূলত দেশের ওপর চলছে আওয়ামী সমষ্টিগত দখলদারি।

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালত থেকেও তারা ফরমায়েশি রায় বের করেছে দাবি করে রিজভী বলেন, মিথ্যার বাড়াবাড়ির কোনো বিজয় হতে পারে না। এবারই সরকারকে আঁকড়ে থাকা মসনদ থেকে সরে যেতে হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com