1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

সরকারের পদত্যাগই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। আওয়ামী লীগ নির্বাচনকে মাটিচাপা দিয়েছে। গোরস্তানে পাঠিয়েছে। এরা অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাসী নয় বলে উপহাস, তামাশা ও তাচ্ছিল্য করছে।

রিজভী বলেন, আওয়ামী লীগের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি হচ্ছে এই অবৈধ সরকারের পদত্যাগ। সেখানে একজন দল-নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তার (তত্ত্বাবধায়ক সরকার) অধীনেই কেবলমাত্র শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হতে পারে।

মঙ্গলবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে বিচলিত হন, অস্থির হয়ে যান। এজন্য সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। তারা রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিবেশী রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করছে, তা প্রতিদিন সুস্পষ্ট হয়ে উঠছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন পরাধীন। আমরা এখন একক উপনিবেশ শাসনের অধীনে রয়েছি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কোনো শক্তির প্রতিনিধি হিসেবে এ দেশে কাজ করছে। গ্যারান্টি হচ্ছে তারা সেই সমস্ত দেশের স্বার্থ রক্ষা করবে।

সরকারের উন্নয়নের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা বলে বাংলাদেশের উন্নয়ন করেছেন। কিসের উন্নয়ন করেছেন? আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করেছেন, যাতে বিরোধী দল দমন করা যায়। কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচির চিন্তা করলেই পুলিশ এসে ধরে নিয়ে যায়। দেশে এমন পরিস্থিতি বিরাজ করছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীন সরকার দেশের সব জনগণকে পশুর ঘরের মধ্যে আটকে রেখেছে। গোটা দেশকে পশুর খোয়ারে পরিণত করতে চাচ্ছে। এই অন্যায় অবিচার জুলুম আর কতদিন চলবে? আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা দেশে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে সাত মামলায় ৮৭০ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com