1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

সমালোচনার জবাব কোনোভাবেই ‘মৃত্যুদণ্ড’ হয় না : আ স ম রব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই টোল নিয়ে সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সমালোচনার জবাব কোনোভাবেই ‘মৃত্যুদণ্ড’ হয় না।

বিবৃতিতে তিনি বলেন, ‘সমালোচনা’ এবং ‘মৃত্যুদণ্ড’ সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেয়ার নির্দেশ দিতে পারে না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোনো নাগরিকের মর্যাদাও ক্ষুন্ন করতে পারে না। মর্যাদা ক্ষুন্ন করা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোনো ‘স্থাপনা’ বা ‘বধ্যভূমি’ নয়।

সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেয়া বা পানিতে চুবানি ‘উচিত’-এই ‘মূল্যবোধ’ এবং ‘রাজনৈতিক দর্শন’ সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ যোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।

বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে ‘আইনের শাসন’, ‘গণতন্ত্র’ এবং ‘মানবিক মর্যাদা’ সুরক্ষায় সরকার অনুপযুক্ত।

‘ক্ষমতা চিরস্থায়ী নয়’-এই অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com