1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

সমাবেশ মাঠে কফিন নিয়ে মিছিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার উদ্দেশ্যে শুক্রবার থেকেই দূর-দূরান্ত থেকে রাজধানীর যাত্রবাড়ীর গোলাপবাগ মাঠে উপস্থিত হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। শনিবার প্রথম প্রহরে (১০ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গুলিতে দলের নিহত নেতাকর্মীদের হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। লাশের কফিন নিয়ে সমাবেশ মাঠে ‘স্বৈরাচারীর পতন চাই’, ‘নুর আলম হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন– ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগরের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য নেতাকর্মী।

স্লোগানে মিছিল করা নেতারা বলেন, ‘পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা শাওন প্রধান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের নেতা শহিদুল ইসলাম শাওন, বেনাপোল পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল আলিম, সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু, নারায়ণগঞ্জের ছাত্রদলের নেতা অমিত হাসান অনীক, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল নেতা নয়ন, মোহাম্মদ ইউসুফ আব্দুল জব্বারসহ অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে।’

ঢাকা দক্ষিণ যুবদলের রাহাত খান নামের এক নেতা বলেন, ‌পুলিশ নির্বিচারে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে অনেক আগেই। এখন তারা পুলিশ লীগ দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু তা আর পারবে না।’

কফিন নিয়ে মিছিল করা সাজ্জাদ হোসেন নামে এক ছাত্রদল নেতা বলেন, ‘সরকারের নির্দেশে স্বৈরাচারী পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে। আমরা আর এর বিচার চাই না, আমরা নিজেরাই আমাদের ভাই হত্যার বিচার করবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com