1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

সব বৈধ এজেন্সির জন্য শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়াকে বাংলাদেশের অনুরোধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দেশের সব রিক্রুটমেন্ট এজেন্সির (বৈধ) জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ।

শনিবার (৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসার মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা তিনটি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয় হচ্ছে ১০০ জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেওয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট করা। আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে বলেছি।

সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও মালয়েশিয়ার বেঁধে দেওয়ার সময়ের মধ্যে (৩১ মে ২০২৪) দেশটিতে যেতে পারেনি ১৭ হাজারের বেশি কর্মী। শুক্রবার ৫ ঘণ্টার জন্য ঢাকা সফর করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঘোষণা দিয়েছেন, এসব কর্মীরা দেশটিতে যাওয়ার সুযোগ পাবে।

এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন ১৮ হাজার বাংলাদেশিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দিচ্ছেন। এই ১৮ হাজার কিন্তু নতুন লোক বা নতুন চাকরি না। এটা ১৭ হাজার প্লাস। মালয়েশিয়া সরকার ৩১ মে একটা তারিখ দিয়েছিল প্রবেশ করতে হবে। নানান জটিলতার কারণে ১৭ হাজার প্লাস কর্মী যেতে পারেননি। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, চুক্তি হয়েছে, ভিসা হয়েছে। কিন্তু ওনারা যেতে পারেনি।

আসিফ নজরুল বলেন, দ্বিপাক্ষিক আলোচনার আগে স্যার (ড. ইউনূস) আমাকে বলল, তোমার ১৮ হাজারের কথা বলে দিয়েছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে থেকে আলোচনায় ১৮ হাজার শ্রমিকের যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি মানে কিন্তু নিশ্চিত না। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন আছে, এটার মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার চেষ্টা করব আমরা। মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে আজ রাতে এক অনুষ্ঠানে বৈঠকে বসব। আমরা এটা নিয়ে কথা বলব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com