1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ।

সচেতন আ.লীগের নেতাকর্মীরাও ভোট বর্জন করেছে : গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৭ জানুয়ারির নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ দাবি করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি হয়।

গয়েশ্বর বলেন, ‘সমস্ত পর্যবেক্ষণ মিলিয়ে দেখা যায় ভোটের আগের দিন ভোট প্রতিহত নয়; বরং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯০ শতাংশ ভোটার সেদিন ভোট দিতে যাননি। হিসাব করে দেখা যায়, আওয়ামী লীগের সচেতন ভোটারাও ভোটকেন্দ্রে যাননি। অর্থাৎ দেশের ৯০ ভাগ জনগণের নেতা এখন তারেক রহমান। পক্ষান্তরে ১০ ভাগ মানুষের নেতা শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি নিজেরা নিজেরা নির্বাচন করে ক্ষমতাসীন হয়েছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা শপথ নিয়েছেন। এখন দেশে শপথবদ্ধ ৬৪৮ জন এমপি রয়েছেন। এটি সংবিধানের লংঘন। বাংলাদেশের ইতিহাসে নেই, এত তাড়াহুড়া করে কেউ শপথ নেয়।

এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, কেরাণীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।কালবেলা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com