1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

সচিবালয়ের ৪ নং ভবনে অগ্নিনির্বাপণ অনুশীলন করেছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ সচিবালয়ের ৪ নং ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সচিবালয়ের ৪ নং ভবনে খাদ্য মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; উপপুলিশ কমিশনার (নিরাপত্তা)-এর কার্যালয় এবং ইডেন ভবন পণপূর্ত উপবিভাগ ১ ও ২ এর কার্যালয় বিদ্যমান। এ অনুশীলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিব, সচিবসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ১১-০০ ঘটিকায় সচিবালয়ের ৪ নং ভবনে কৃত্রিম ধোঁয়া সৃষ্টি করা হয় এবং আগুনের সাইরেন বাজানো হয়। তখন সকল কর্মকর্তা-কর্মচারী সুশৃঙ্খলভাবে ভবনের সিঁড়ি ব্যবহার করে নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টে ফ্লোর অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়ান। সবাই একত্রিত হলে একটি ড্রামে আগুন জ্বালিয়ে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয় এবং প্রতিটি ফ্লোর হতে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে অনুশীলন করানো হয়।
অনুশীলন শেষে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ বক্তব্য প্রদান করেন। সিনিয়র সচিব জনাব সালেহ আহমেদ ফায়ার সার্ভিসের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, “এ অনুশীলন নিশ্চয় আমাদের সচেতন করবে এবং অগ্নিকাণ্ডে আমাদের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। উল্লেখ্য, পর্যায়ক্রমে সচিবালয়ের প্রতিটি ভবনে অগ্নিনির্বাপণের অনুশীলন কার্যক্রম করা হবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com