1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

স্পিকার বলেন, আগামী শুক্রবার পার্লামেন্ট অধিবেশন ডাকার সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টকে জানানো হয়েছে যে প্রেসিডেন্টের আসনটি শূন্য হচ্ছে এবং তা সংবিধান অনুযায়ী পূরণ করতে হবে।

স্পিকার বলেন, ‘মনোনয়ন দাখিল করা হবে ১৯ জুলাই। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৯ জুলাই।’

তিনি বলেন, দলীয় নেতারা নতুন প্রেসিডেন্টের অধীনে সর্বদলীয় একটি সরকার গঠন করার সিদ্ধান্তও নিয়েছেন। এই সরকার অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো চালু রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তাবায়া এখন দেশে আছেন, বৈঠক করেছেন প্রতিরক্ষাপ্রধানদের সাথে!

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশে আছেন এবং আজ সকালে তিন বাহিনীর কমান্ডারদের সাথে বৈঠক করেছেন। ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট গোতাবায়া আগামী বুধবার পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রিমাসিংহেও পদত্যাগ করবেন।

ডেইলি মিররের খবরে বলা হয়, বিক্ষোভের মুখে প্রাসাদ ছাড়ার পর তিনি নৌবাহিনীর একটি জাহাজের আশ্রয় নিয়েছিলেন। জাহাজটি অবশ্য শ্রীলঙ্কার পানিসীমার মধ্যেই ছিল। আজ সকালে তিনি স্থলভাগে ফিরে এসেছেন।

সকালে তিনি তিন বাহিনীর কমান্ডার ও ডিফেন্স স্টাফ প্রধানের সাথে বৈঠক করেছেন।

পদত্যাগ করার পর চলতি সপ্তাহেই বিদেশে চলে যাবেন গোতাবায়া রাজাপাকসে।

সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত

শ্রীলঙ্কার বিরোধী দলগুলোর দাবির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী বুধবার তার পদত্যাগ করার কথা জানিয়েছেন।

এদিকে দেশটির প্রধান বিরোধী দলগুলো রোববার একটি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে।

শ্রীলঙ্কায় ব্যাপক আন্দেলনের মুখে মেয়াদপূর্তির আগেই রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগে রাজি হন।

তাদের এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে নজিরবিহীন অর্থনেতিক সঙ্কটে পতিত দেশটিকে এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলো বৈঠক করেছে।

শ্রীলঙ্কার ক্ষমতাসীন পদুজানা পেরামুনা পার্টির একাংশের নেতা বিমল বীরাওয়ানছা বলেন, আমরা নীতিগতভাবে সকল দলের অংশগ্রহণে একটি ঐক্যমতের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছি।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই তার পদত্যাগের ব্যাপারে পার্লামেন্টের স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদেনাকে গত শনিবার অবহিত করেন।

প্রধানমন্ত্রীও তার পদত্যাগের ঘোষণা দেন। সূত্র : ডেইলি মিরর ও এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com