1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

শেখ হাসিনার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা অত্যন্ত সাহসী। তার সাহস, কর্মদক্ষ ও দেশ পরিচালনার প্রশংসায় বিশ্বের নেতারা। তার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে।

শনিবার সকালে নোয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ৭৬ বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। তিনি ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টার বেশি ঘুমান না। সততা, দেশপ্রেম ও জনগণের ভালবাসা নিয়ে এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকজন ক্ষমতাধর নেতাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম।

তিনি বলেন, শেখ হাসিনা আজ ঢাকাসহ সারা দেশকে আধুনিক শহরে রূপান্তরিত করেছেন। দেশে অনেক লোকের চাকরি হয়েছে। চাকরি একটা চলমান প্রক্রিয়া। মেট্রোরেলের মাধ্যমেও অনেক লোকের চাকরি হয়েছে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ। ফখরুল হয়তো জানেন না, এক সময়ে নোয়াখালী বিএনপির ঘাঁটি ছিল, যা বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা আগুন নিয়ে সন্ত্রাস করতে আসবে, তাদের হাত আগুনে পুড়িয়ে ও ভেঙে দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, কবিরহাটবাসীর ভোটে আমি বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই এখানকার জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা ও বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার নির্বাচনী সব ওয়াদা আমি পূরণ করব।

সাম্প্রদায়িকতা আজ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি। গত ৪ বছরে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলন, সংগ্রাম আর রক্ত ঝরিয়ে আওয়ামী লীগের গতি থামাতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com