1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনো সে দেশ থেকে কোনো উত্তর মেলেনি : পররাষ্ট্র মন্ত্রণালয় 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনো সে দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চিঠি পাঠনো হয়েছে, ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এজাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল কূটনৈতিকপত্রটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানামতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেগুলো বলেছেন সেগুলো মিডিয়ায় এসেছে। এ মুহূর্তে এটি নিয়ে আমরা মন্তব্য করবো না। আমরা অপেক্ষা করবো ভারত সরকারের উত্তরের জন্য। সে উত্তরের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ট্যাটাসটা কি ভারত সরকার জানিয়েছে, এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব মহোদয় উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই। আমি স্পেসিফিকলি বলতে পারবো না।

তিনি আরও বলেন , বাংলাদেশের নোট ভারবালের (কূটনৈতিকপত্র) পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এর মধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে।

সে স্বাভাবিক সময় কতদিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই।

এসব ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো বিষয় বছরের পর বছর লেগে যায় বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com