1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

শিগগির ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি : রিজভী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি শিগগির জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এরই মধ্যে সব গণতন্ত্রমনা রাজনৈতিক দলের অংশগ্রহণে বিএনপি যুগপৎ আন্দোলন পরিচালনা করছে। গণমানুষের প্রেরণায় তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে পরিকল্পিত ভাগ-বাটোয়ারার নির্বাচনকে বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। ১২ কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের এই শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে, আরও বেগবান হবে ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই প্রতিজ্ঞায় আমাদের প্রেরণা জোগাচ্ছে জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অভূতপূর্ব সমর্থন, তথা সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। ডামি নির্বাচন বর্জনকারী প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দলের একটিই লক্ষ্য, সর্বোচ্চ আত্মত্যাগের মধ্যদিয়ে হলেও জনগণকে সঙ্গে নিয়ে আমরা শিগগির জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের আজ্ঞাবহ ও বিতর্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত নির্বাচন কমিশন সম্প্রতি একটি নজিরবিহীন ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যেন ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তথা সভা-সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়া হয়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com