1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

শিক্ষার্থীদের ওপর হামলা, রাজবাড়ীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলার সদর উপজেলার বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সহিদুজ্জামান রাজাকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদুর রহমান।

গ্রেপ্তার মো. সহিদুজ্জামান সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ভবদিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মোল্লার ছেলে এবং বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জানা যায়, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, ইরাদত আলীর ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী রকিবুল হাসান শান্তনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সহিদুজ্জামান রাজাকে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের সহায়তায় সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com