1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

শাহজাহান ওমর কারাগারে, বিএনপির আনন্দ মিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এতে আনন্দ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সবশেষ তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন।

মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীর বহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক রিয়ান আকন।

এর আগে ২১ নভেম্বর রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীররহর মামলা করেন। শাহজাহান ওমরসহ ৯ জনের নামে এ মামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন, শাহজাহান ওমরের অনুসারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ইলিয়াস মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবদুস সালাম হাওলাদার, সাবেক বিএনপি নেতা ইউপি সদস্য কবির হোসেন, সাবেক যুবদল নেতা মো. সুমন খলিফা ও এলাহী সিকদার। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে আসামি করা হয়।

২০২৩ সালের ৪ ডিসেম্বর শাহজাহান ওমর নেতৃত্বে কাঁঠালিয়া সদরের কলেজ রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের হামলা ও ভাঙচুরের অভিযোগে এ মামলা হয়। গ্রেফতারের আগে শাহজাহান ওমর জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এমন খবর জানা নেই।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, সাবেক এমপি শাহজাহন ওমরের বিরুদ্ধে বুধবার রাতে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com