1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শহীদ বুদ্ধিজীবীরা এমন বাংলাদেশ চাননি : নুর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বুদ্ধিজীবিরা এমন বাংলাদেশ চাননি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবিরা আজকে আত্মচিৎকার করছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ এখনো হয়নি।

নুর বলেন, ভোটের অধিকার, ন্যায় বিচার ও সামাজিক বৈষম্য নিয়ে কথা বললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতের আঁধারে ধরে নিয়ে যাচ্ছে এটা পাকিস্তানি চেতনা। কারণ ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সদস্যরা একইভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়েছিল।

বুধবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাবেক ভিপি নুর আরও বলেন, এখনো ভোটের অধিকার নিয়ে কথা বলতে হয়। এখনো গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। বুদ্ধিজীবিরা এখনো আত্মচিৎকার করেন, তারা এই বাংলাদেশ চাননি।

শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্য বাস্তবায়ন করা গেলে ৫১ বছরে এসে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থান করতো না। রাতের আঁধারে এখনো ঠক ঠক শব্দ শুনতে পাই। ভোটের অধিকার নিয়ে কথা বলতে গেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলেও এসময় উল্লেখ করেন গণ অধিকার পরিষদের এই সদস্য সচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com