1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত

শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি -আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শহীদ আবু সাঈদের রক্তের ওপর নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার ও দেশকে স্বৈরাচারমুক্ত করতে শহীদ আবু সাঈদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। তার রক্তের ওপরেই আজ নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি।

আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শহীদ আবু সাঈদ আন্ত:জেলা গোর্ল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, ফ্যাসিজম শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে জাতিকে একত্রিত করার যে কয়টি দৃশ্য রয়েছে তার মধ্যে রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যটি ছিল অন্যতম।

এ সময় তিনি আরো বলেন,দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর স্বৈরাচার আওয়ামী সরকার জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গত ১৭ বছর যুদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি।

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়ন বিএনপি সভাপতি নূরে আলম মোঃ মামুন তালুকদার এর সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ব্রিগেডিয়ার অব: ড. এ.কে.এম শামসুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য ডা: কবির আহমেদ রিয়াজ,ইব্রাহিম খলিল, ঢাকার মিরপুর সিটি ক্লাব এর সভাপতি তারেক আল-মামুন,বগুড়া জেলাবিএনপি সহসভাপতি মীর শাহে আলম,যুবদল ঢাকা মহানগর পল্লবী থানা সভাপতি নূর সালাম প্রমুখ।

ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা বনাম নীলফামারী জেলার মধ্যকার খেলায় ২-১ গোলে জয়পুরহাট জেলা জয়লাভ করে।

এর আগে তিনি এক বৃক্ষরোপণ কর্মসূচিতে ও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com