1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শরিক ও মিত্রদের ছেড়ে দেয়া আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শরিক ও মিত্রদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে। আজ রোববার বিকাল ৪টার মধ্যে নৌকার প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি। আজ দুপুর ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন দেয়ার কথা বলেছি। তবে তাদের চাওয়া অনেক বেশি থাকতে পারে। কিন্তু আমাদেরও দেয়ার সামর্থ্য থাকতে হবে। শরিক ও জাতীয় পার্টিকে কয়টি আসন ছাড় দেবে আ.লীগ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানার জন্য আপনাদের বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় না তারা নির্বাচন থেকে সরে যাবে।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে শরিক ও মিত্রদের ৩৭ টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com