1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

শপথ নিচ্ছেন না জাপার এমপিরা, বৈঠকের পর সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জাপার নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাল আমরা শপথ নিচ্ছি না। পরশু সকাল ১১টায় আমরা বৈঠকে বসব।

বৈঠকের পর জানানো হবে কী করব।’

চুন্নু জানান, ‘পরশু (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।’

গত ৭ জানুয়ারি রবিবার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাপা ১১ আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কল্যাণ পার্টির একজন করে জয়ী হয়েছেন।
এর আগে আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কমকর্তারা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। কালের কণ্ঠ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com