1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

শনিবার দেশব্যাপী একযোগে ৬৫০ স্থানে অবস্থান বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এবার সারা দেশের মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী শনিবার একযোগে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৬৫০ স্থানে এ কর্মসূচি পালন করা হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ-সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। এছাড়াও উপজেলা ও থানার সংশ্লিষ্ট ইউনিটের সব পর্যায়ের নেতারা অংশগ্রহণ ও নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। দলীয় সূত্রে এ খবর জানা গেছে।

এর আগে গত শনিবার সব মহানগর ও জেলা সদরে একই কর্মসূচি পালন করে বিএনপি।

‘বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে’ হবে এই অবস্থান কর্মসূচি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি সাংগঠনিক থানায় এবং ৫৫০ উপজেলা মিলে প্রায় সাড়ে ৬০০ স্থানে একযোগে এ কর্মসূচি হবে।

এছাড়া ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১ সপ্তাহ সব বিভাগের ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রচারপত্র বিলি করা হবে। ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি হবে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত। কর্মসূচি সমন্বয়ের জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটির নেতারা স্ব-স্ব উপজেলা/থানা, ইউনিয়নের কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করবেন। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা ইউনিটকে ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, কর্মিসভা, গণসংযোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পৌর ইউনিটের নেতাকর্মীদের উপজেলার কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

এর আগে গত শনিবার রাজধানীসহ সব মহানগর ও জেলা সদরে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ২৪ মার্চ প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনে এক ইফতার মাহফিলে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com