1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

‘শত কোটি নয়, সোয়া ১ কো‌টি টাকা ব্যয়েই চালু হলো মিরপুর-১০ স্টেশ‌ন’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শত কোটি নয়, প্রায় ১ কো‌টি ২৫ লাখ টাকায় মেরামত ক‌রে সচল করা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। ৮৮ দিন বন্ধ থাকার পর এখন স্টেশন‌টিতে ট্রেন থাম‌ছে‌ এবং যাত্রী ওঠা-নামা কর‌ছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মিরপুর-১০ স্টেশন পরিদর্শনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফাওজুল কবির খান আরও বলেন, যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করা হ‌য়ে‌ছে, তাই সেসব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে। এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজিপাড়া স্টেশনটি চালু করা হয়।

ছাত্র জনতার অভ্যুত্থা‌নের মধ্যে গত ১৯ জুলাই মিরপুরের-১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর হয়। এতেন ব্যাপক ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছি‌ল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৭ জুলাই তখনকার সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের দা‌বি ক‌রেছি‌লেন, স্টেশন দু‌টি সচ‌লে ৩৫০ কোটি টাকা লাগ‌বে। চালু কর‌তে এক বছ‌রেরও বে‌শি লাগ‌তে পা‌রে। ত‌বে মাত্র ২ মাস পরেই গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়েছে। এ ছাড়া প্রায় ৩ মাসেই চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন।

ফাওজুল ক‌বির খান জানান, মেট্রোস্টেশন আন্দোলনকারী ছাত্ররা ভাঙচুর করেনি। যারা স্টেশন ভাঙচু‌র করেছে তাদের সিসিটিভি ফুটেজ পুলিশ‌কে দেওয়া হ‌য়ে‌ছে।

তিনি বলেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই স্টেশন সচল করা হয়েছে। এ ছাড়া যাত্রীচাপ তুলনামূলক কম থাকা তিনটি স্টেশন থে‌কে কিছু যন্ত্রাংশ খু‌লে লাগা‌নো হ‌য়ে‌ছে মি‌রপুর ১০ স্টেশ‌নে। বা‌কি যন্ত্রাংশ আমদা‌নি কর‌তে হ‌বে। দ্বিতীয় পর্যা‌য়ের কাজ সম্প‌ন্ন করতে মাস তি‌নেক সময় লাগতে পারে। ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com