1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল হত্যা, গ্রেপ্তার-৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

 

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে ছিনতাই করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ী হিরা লাল দেবনাথ (৫৫) কে হত্যার দায়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, হিরা লালের সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার জিয়াউর রহমান তুষার, সজিব হোসেন বাহার ও মোবারক হোসেন এ হত্যাকান্ডটি ঘটিয়েছে। এসময় হত্যার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। রবিবার দুপুরে পুলিশ সুপার মো: আকতার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত তুষার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া, বাহার বামনী গ্রামের ও মোবারক দালাল বাজার এলাকার বাসিন্দা। ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় মোবারকের বিরুদ্ধে ২০টি ও বাহারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তবে তুষারের বিরুদ্ধে আগে কোন মামলা নেই। এ চক্রে সে নতুন।

গ্রেপ্তার তিনজনের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনই দোকান বন্ধ করে হিরালাল টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে বাড়িতে যান। এতে পরিকল্পিতভাবে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ছক সাজায় অপরাধীরা। মোবারক কাজিরদিঘির পাড় বাজারে থেকে মোবাইলফোনে হিরালালের অবস্থান জানায়। পরে হিরালাল দোকান বন্ধ করে বের হলে মোবারক, বাহার ও তুষার মোটরসাইকেলযোগে ঘটনাস্থল গিয়ে দাঁড়ায়। তখন তুষার মোটরসাইকেলেই ছিল। বাহার ও মোবারক নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিল। পরে বাহার স্বর্ণালংকারসহ টাকা ছিনতাইয়ের জন্য হিরালালের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে হিরালালের চিৎকারে লোকজন আসতে শুরু করলে বাহার ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হিরালালের চিৎকার চেঁচামেচির কারণে তারা স্বর্ণালংকার ছিনতাই করতে পারেনি বলে জানিয়েছেন।

পুলিশ সুপার মো: আকতার হোসেন জানান, হত্যার ঘটনার পর পরই রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। কিন্তু অপরাধীরা তাদের অবস্থান পরিবর্তন করে। পরে তুষারকে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত হাওড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে হত্যার ঘটনায় জড়িত গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বাহার ও পরে গ্রেপ্তার দুইজনের সহায়তায় রায়পুর থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর (শুক্রবার) রাতে সদর উপজেলার কাজির দীঘিরপাড় বাজারের মাতৃ শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী হিরালালকে উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের তেঁতুলতলা এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে দুবৃর্ত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com