1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে ভিটেমাটি, প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট থেকে বসুরহাট পর্যন্ত ওয়াপদা খালের ভাঙ্গণে বিলীন হচ্ছে বিস্তৃর্ণ জনপদ। ভাঙ্গণের তীব্রতায় প্রায় দুই কিলোমিটার সড়ক ও বেশ কয়েকটি বসতঘর খালে বিলীন হয়ে গেছে। অনেকের শেষ স্মৃতি কবরটিও ধসে পড়েছে খালে। টেকসই বাঁধ নির্মাণ ও একটি ব্রীজের দাবিতে শুক্রবার জুমআর নামায আদায় করে পশ্চিম দিঘলী পাটোয়ারী বাড়ির সামনে খাল পাড়ে স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

এসময় দিঘলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা কাউছার আলম ফারুক, সদর উপজেলা বিএনপি নেতা ফারুক ইসলাম খাঁন, দিঘলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ওমান প্রবাসী বিএনপি নেতা আবদুল বারেক মানিকসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতার কারণে ওয়াপদা খালের ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভাঙ্গণের তীব্রতায় অনেকেই ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। দীর্ঘদিন বেড়িবাঁধ সংস্কার না করায় বাঁধ ভেঙ্গে খালে নিমজ্জিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সহজ যোগাযোগ মাধ্যম। এতে করে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা, গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। খালের দুই পাড়ের বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। খালের দুই পাড়ে বেশ কয়েকটি চর জেগে ওঠায় নতুন নতুন এলাকা ভাঙ্গণের শিকার হচ্ছে। এসময় দুই কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বেড়ি বাঁধ সংস্কার ও ধসে যাওয়া সাঁকোর জায়গায় একটি ব্রীজ দ্রুত নির্মাণের দাবি করেন বক্তারা।
মানববন্ধন শেষে দোয়ার আয়োজন করেন স্থানীয় কৃষকদল নেতা আব্বাছ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com