1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

লংকানদের তোপে ১২১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ‘ফাইনালের মহড়ায়’ ব্যাটিং প্রস্তুতি মোটেই ভালো হলো না পাকিস্তানের। শ্রীলঙ্কার বোলারদের সামনে হাড়গোড় বেরিয়ে পড়ল পাক ব্যাটিং লাইনআপের। পেস, স্পিন কোনোটার সামনেই সুবিধা করতে পারলেন না বাবর আজমরা। ফাইনালের প্রস্তুতি ম্যাচে পরিণত হওয়া সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি পাকিস্তানের। চতুর্থ ওভারেই মোহাম্মদ রিজওয়ান ফিরে গেলেও অধিনায়ক বাবর আজম এবং ফখর জামানের দৃঢ়তায় সেই ধাক্কা সামাল দেয় তারা। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান রিজওয়ানকে ক্যারিয়ারের প্রথম ওভারেই ধরাশায়ী করেন অভিষিক্ত লঙ্কান পেসার প্রমোদ মাদুশান। তার আউটসুইংয়ে পরাস্ত হয়ে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন রিজওয়ান।

দ্বিতীয় উইকেটে বাবর-ফখর ওয়ানডে ধাঁচে ৩৫ বলে ৩৫ রানের জুটি গড়েন। তবে দশম ওভারে চামিকা করুনারত্নের বলে ফখর ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরলেই ঘটে ছন্দপতন। পরের ওভারেই এশিয়া কাপে রানখরায় ভুগতে থাকা বাবর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েও ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে যান। ফেরার আগে এবারের এশিয়া কাপে তার ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ বলে ৩০ রান করেন।

পাকিস্তান ইনিংসের বাকি সময়টায় শুধুই আসা-যাওয়ার মিছিল চলে। লঙ্কান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ৬৩ রানে ১ উইকেট থেকে কয়েক ওভারের ব্যবধানে ৯৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা।

শেষদিকে ভারত ম্যাচে জয়ের নায়ক মোহাম্মদ নওয়াজের ১ চার, ২ ছয়ে ১৮ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসে একশ’ পার করে পাকিস্তান। শ্রীলঙ্কার পক্ষে চার ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসারাঙ্গা। ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন আরেক স্পিনার মহেশ থিকশানা। দুই উইকেট ঝুলিতে পুরেছেন অভিষিক্ত মাদুশানও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com