1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

রোহিত-কোহলির ব্যাটে আফগানদের সহজেই হারালো ভারত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২৭৩ রানের মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য। কিন্তু দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে যেখানে রানের বন্যা বয়ে যায়, সেখানে ভারতের সামনে এই ২৭৩ রান যেন একেবারেই মামুলি এক লক্ষ্যে পরিণত হয়েছিলো। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেটাই প্রমাণ করলেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ১৫ ওভার হাতে রেখে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ভারত। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এ নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিকরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে তারা।

জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব বইয়ে দিতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিশান। রোহিত ঝোড়ো গতিতে ব্যাট করলেও ইশান কিশান একটু রয়েসয়ে ব্যাট করেন। দু’জন মিলে ১৮.৪ ওভারে উদ্বোধনী জুটিতে তোলেন ১৫৬ রান।

এ সময় রশিদ খানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন ইশান কিশান। ইবরাহিম জাদরানের হাতে ধরা পড়েন তিনি। তার আগে করেন ৪৭ বলে ৪৭ রান। তার আগেই ৬৩ বলে বিশ্বকাপে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। ৬টি সেঞ্চুরি নিয়ে এমনিতেই সবার শীর্ষে ছিলেন তিনি। এবার যোগ করলেন আরও একটি।

এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি। ৮৪ বলে ১৬ বাউন্ডারি এবং ৫ ছক্কায় ১৩১ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ৫৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। স্রেয়াশ আয়ার অপরাজিত থাকেন ২৩ বলে ২৩ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে আফগানিস্তান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ৮৮ বলে করেন ৮০ রান। ৬২ রান করেন আজমতুউল্লাহ ওমরজাই। এছাড়া ২২ রান করেন ইবরাহিত জাদরান, ২১ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com