1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন কমল ভট্টাচার্য্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য। পদোন্নতি পেয়ে তিনি রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে রূপালী ব্যাংক ঢাকা কেন্দ্রীয় অঞ্চলে কর্মরত ছিলেন।

১৯৯৮ সালে তিনি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদান করেন।

অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধান কার্যালয়ের নিরীক্ষা ও পরিদর্শন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, ঋণ প্রশাসন বিভাগসহ বিভিন্ন বিভাগ এবং ডিজিএম হিসেবে ঢাকা সেন্ট্রাল , ফরিদপুর ও কুষ্টিয়া জোনাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

কমল ভট্টাচার্য্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পেশাগত প্রয়োজনে দেশে বিদেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে কিন্তু বিসিএস (শিক্ষা) ক্যাডারে পিতার চাকুরীর সুবাদে তার পরিবারের স্থায়ী নিবাস গড়ে উঠে পাবনা সদর উপজেলার গোপালপুরে। ব্যক্তি জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com