1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

রূপগঞ্জে নৌকার পক্ষে নারী ভোটারদের দিয়ে কারচুপির, কৃত্রিম উপায়ে ভোট স্লো করার চেষ্ঠা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জের রূপগঞ্জের অধিকাংশ কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। নির্বাচনে নৌকার পক্ষে এই সকল নারী ভোটারদের দিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। এছাড়াও, কৃত্রিম উপায়ে ভোট স্লো করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে ভোট গ্রহন গতি অনেকটাই স্লো হয়ে পড়েছে। অনেক কেন্দ্রে লাইনের সামনের দিকে থাকা ভোটারদের ভোট গ্রহণ শেষ হতে প্রায় ঘণ্টা খানেক সময় লেগে যায়। নারী ভোটারদের দিয়ে নৌকার বেলটে সীল মারানোর অভিযোগ উঠেছে।

রবিবার (৭ জানুয়ারি) রূপগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রে নারী ভোটারদের লাইনের শেষটা কেন্দ্রের বাইরে চলে গেছে। এদিকে নারী ভোটারদের দিয়ে নৌকার বেলটে সীল মারানোর অভিযোগ উঠেছে। কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মহিলাদের ১নং বুথে দুইজন নারী ভোটারকে একসাথে সিল মারতে দেখা গেছে। এই বুথে নৌকার এজেন্ট ছাড়া আর কোন প্রার্থীর এজেন্ট ছিল না।

রুপগঞ্জের চনপাড়ায় আল আমীন মডেল একাডেমি কেন্দ্রে পুরুষ ভোটারের দেখা নেই। কিন্তু সেই তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। যদিও মহিলাদের লাইনে ভোট দেয়ার ধীর গতি লক্ষ্য করা গেছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো মাসুদ রানা বলেছেন, এ কেন্দ্রে সোনালী আশ মার্কার এজেন্ট ব্যতীত বাকি সকল প্রার্থীর কমবেশি এজেন্ট আছে। এর মধ্যে কেটলির দুইজন এজেন্ট আছে। দুপুর বারোটা পর্যন্ত এই ভোটকেন্দ্রে ১৩১৬ টি ভোট পড়েছে। এর মধ্যে নারীদের ভোট পড়েছে ৭০১ টি এবং পুরুষদের ভোট পড়েছে ৬১৫ টি। এই কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৮৯ জন।

যদিও এই কেন্দ্রে নারী ভোটার ছাড়া তেমন একটা পুরুষ ভোটার দেখা না গেলেও দুপুর ১২ টা পর্যন্ত এত বেশি সংখ্যক পুরুষ ভোটার ভোট দেয়াকে অস্বাভাবিক মনে করছে অন্যান্য প্রার্থীর এজেন্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com