1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

রূপগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় নারী কর্মীর উপর হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার কেটলি প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আয়েশা আক্তার নামে এক নারীর উপর হামলা ও মারধর করেছে সন্ত্রাসীরা। চার যুবক মারধর করে দুইজন সরে পড়লেও একই এলাকার শাকিল (২৫) ও রবিন (২২) নামের দুইজন সেখানে অবস্থান করছিলেন। ঘটনাস্থলের পাশেই নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্প থেকে বেশ কিছু লোক এসে তাদের নিয়ে যায়। আক্রমণকারীরা গোলাম দস্তগীর গাজীর সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য বলে দাবি করেছেন আহত নারীর স্বামী আব্দুর রহমান।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় ইউএস-বাংলা আবাসনের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আহত নারী আয়েশা আক্তার কেটলি প্রতীকে নির্বাচন করা রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ি ফিরছিলেন।

আহতের স্বামী আব্দুর রহমান বলেন, আমি এবং আমার স্ত্রী আয়েশা দুজনেই স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার কেটলি প্রতীকে নির্বাচনি প্রচারণা করছি। আজ শনিবার বিকালে কলাতলী হাটের পাশেই শাহজাহান ভূইয়ার নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলাম। সন্ধ্যার পর আমার স্ত্রী বাসায় যাওয়ার পথে কলাতলী ইউএস-বাংলা বালুর মাঠে একা পেয়ে একই এলাকার ইসমাইলের ছেলে শাকিল ও মুল্লুকচানের ছেলে রবিন মিলে বেধড়ক মারধর করে। তাতে আমার স্ত্রীর শরীরের বিভিন্নস্থানে লীলাফুলা দেখা দেয়। পরে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নিই। ঘটনার পর থেকে আইনি সহায়তা না নিতে হুমকি ধামকি দিচ্ছে আওয়ামীলীগের নৌকা সমর্থিত নেতাকর্মীরা।

এই ঘটনায় কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় আয়েশা আক্তার নামের এক নারী কর্মীকে আক্রমণের ঘটনা শুনেছি। মূলত আমি নিজেও শাজাহান ভূঁইয়ার কেটলি প্রতীকের প্রচারণায় ছিলাম, প্রচারণা কাজে আয়েশা আক্তারও ছিল। রূপগঞ্জের এমপি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীরের সন্ত্রাসীরা সম্প্রতি কেটলি প্রতীকের নির্বাচনী প্রচারে আপামর জনতা অংশগ্রহণ দেখে দিশাহারা হয়ে গেছে। তারা চাচ্ছে সাধারণ মানুষ যাতে ভোট দিতে না আসে। গেল ১৫ বছরে স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নানা জুলুম নির্যাতন, সন্ত্রাসী কার্যক্রম ও তার নিজস্ব সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীদের অত্যাচারের শিকার হয়েছে রূপগঞ্জের অধিকাংশ মানুষ। এবার ভোটের মধ্য দিয়ে সাধারণ মানুষ প্রতিশোধ নিতে চায়। শাজাহান ভূইয়ার পক্ষে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার থামাতে গোলাম দস্তগীর গাজীর সন্ত্রাসীরা জনগণের উপর হামলে পড়েছে। একারনে তারা আয়েশা আক্তারের উপরও হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আমি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে। দ্রুত তাদের আইনের আওতায় আনা না গেলে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপংকর সাহা বলেন, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com