1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

রিজার্ভ কমে ১৯ বিলিয়ন ডলারের ঘরে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নভেম্বরের শেষ সপ্তাহে রিজার্ভ কমেছে ১৩ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ডলার। এক সপ্তাহ আগে ২২ নভেম্বর যেখানে বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিলসহ গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা দুই হাজার ৫১৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার।

বহস্পতিবার (৩০ নভেম্বর) সাপ্তাহিক নির্দিষ্ট অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ ব্যাংক। এক সপ্তাহে নেট রিজার্ভ কমেছে ১১ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ডলার।

সপ্তাহ গ্রস রিজার্ভ ও নেট রিজার্ভ খরচের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

এক সপ্তাহে কমে তা দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫০২ কোটি ১৩ লাখ ৭০ হাজার ডলার।

রিজার্ভে থেকে গঠিত বিভিন্ন ধরনের তহবিল বাদে সর্বশেষ নেট রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার বা এক হাজার ৯৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬)। এক সপ্তাহ আগে ২২ নভেম্বর নেট রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার বা এক হাজার ৯৫২ কোটি ৩৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬)।

এদিকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রিজার্ভ কমেছে ৬ বিলিয়ন ডলারের বেশি।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের হিসেবে চলতি অর্থবছরের শুরুতে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিলো ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। আজ তা কমে দাঁড়িয়েছে ২৫ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে। অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে ৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) শর্ত পরিপালন করে রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী হিসাব করলে বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়ায় ১৯ দশকি ৪০ বিলিয়ন ডলার।

বর্তমানে সরকারের জ্বালানি আমদানির মতো গুরুত্বপূর্ণ পূর্ণ কাজে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়। এতেই এক সপ্তাহে প্রায় ১৪ কোটি ডলার খরচ হয়েছে।

বাংলাদেশ সাধারণত রিজার্ভ থেকে গঠিত তহবিলসহ রিজার্ভের হিসাব করতো। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে থেকে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার শর্ত অনুযায়ী বিশ্বজুড়ে প্রচলিত ও বহুল ব্যবহৃত আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী হিসাব দেখানো শুরু করে।

সেই অনুযায়ী চলতি অর্থবছরের শুরু থেকে রিজার্ভ গণনায় তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের জন্য বিদেশি মুদ্রায় গঠিত তহবিল, বিমানকে দেওয়া ঋণ গ্যারান্টি, পায়রাবন্দর কর্তৃপক্ষকে দেওয়া ঋণ, ইসলামী উন্নয়ন ব্যাংকে আমানত এবং নির্দিষ্ট গ্রেডের নিচে থাকা সিকিউরিটিতে বিনিয়োগ রিজার্ভ থেকে বাদ দেয়। অবশিষ্ট ব্যবহারযোগ্য রিজার্ভকে নেট বলা হচ্ছে। পাশাপাশি মোট রিজার্ভও দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com