1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়বো : ডা: শফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

 

আরিফুল ইসলামকু ষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা কর্মী সম্মেলন।

আজ ৪ জানুয়ারী শনিবার জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার এবং পৌর আমীর মো. এনামুল হকের সঞ্চালনায়
কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় এই বিশাল সম্মেলনের আয়োজন করা হয়।

এতে যোগ দেয় কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা-কর্মীরা। বেলা বাড়তে থাকলে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে চোখে পড়ার মত।

এই জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুব সমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়বো।

তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন আওয়ামীলীগের আমলে চাঁদাবাজি,খুন,গুমের শিকার হয়েছে দলীয় নেতাকর্মীরা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাসী দেয়া ও জেল দেয়া হয়েছে।

তারা উন্নয়নের বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে,গড়ে তুলেছে বেগম পাড়া, তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে আমরা এমন একটা জাতি গড়বো; তখন ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে কোথাও চাকরির জন্য যাবে না যেভাবে ১৭৫৭ সালের আগে বিশ্বের মানুষ এদেশে আসতো চাকরির জন্য। এই দেশ আবার সেই গৌরব ফিরে পাবে।

জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান ‘মদিনা সনদ’ এর মাধ্যমে দেশ পরিচালনার অতীত ইতিহাস উল্লেখ্য করে বলেন, আল্লাহর সংবিধান ‘মদিনা সনদ’ সবাইকে সমঅধিকার দিয়েছে। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে ‘মদিনা সনদ’। ‘মদিনা সনদ’ এর এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি ধারায় মানুষের অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকার বিভক্ত করা যাবে না।

ইসলাম ধর্মে কারোর ওপর জুলুম চালানোর সুযোগ নেই। সকল ধর্মের নাগরিক নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। বাইরে থেকে যদি আক্রমণ করা হয় মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা। আমরা সেই বাংলাদেশ চাই।

এছাড়া উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, ড. আলমগীর বিশ্বাস, মাওলানা আবদুল মতিন, ঝিনাইদহ জেলা আমীর আলী আজম মোহাম্মদ আবু বক্কর, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, মেহেরপুর জেলা আমীর, তাজউদ্দিন খান, মাগুরা জেলা আমীর এবিএম বাকের, চুয়াডাঙ্গা জেলা আমীর এডভোকেট রুহুল আমীন, রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসাইন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com