1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

রাশিয়ার চার মাসের অর্জন ধূলিসাৎ চারদিনে!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার পর চার মাসে দখল করা এলাকা মাত্র চারদিনে মুক্ত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে রাশিয়ার অর্জন ধূলিসাৎ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর পাল্টা আক্রমণের গতি সংক্ষিপ্ত বিপদের কিছুই না।

যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, ৩৬টি শহর ও গ্রাম রাশিয়ার সেনাদের হাত থেকে মুক্ত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার সৈন্যরা পূর্বদিকে পালিয়ে যাচ্ছেন এবং কোনো প্রতিরক্ষা ব্যবস্থাও নিচ্ছেন না।

জার্মানির ব্রিমেন বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান বিশেষজ্ঞ নিকোলেই মিত্রখিন বলেন, মাত্র চারদিনের মদ্যে রাশিয়ার চার মাসের সাফল্য ধুলিসাৎ করা হয়েছে। এতে অনেক মূল্য দিতে হয়েছে। কিন্তু ইউক্রেনের এ গতিতে রাশিয়ার সীমান্ত ঘেষা এবং লুহানস্কো পিপলস রিপাবলিকানের বিচ্ছিন্নতাবাদীদের পাশের এলাকাগুলো সহজ অর্জন প্রশ্ন জাগিয়ে তুলছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যানুযায়ী এবং ঐ এলাকার ভিডিও ফুটেজ অনুসারে, রুশ সেনারা কোনো গোলাবারুধ বা অস্ত্রে সজ্জিত কোনো গাড়ি রেখে পালায়নি। অতি শক্তিশালী এলাকা ছেড়ে যাওয়াকে ভীতিকর গমন মনে হচ্ছে না।

রাশিয়ার সীমান্তের সঙ্গে দখলমুক্ত ইজিয়াম ও কুপিয়ানস্ক শহরের সঙ্গে একটি সুরু পথ রয়েছে।

মিত্রখিন বলেন, সেই সরু পথটি কিন্তু রুশ সেনাদের যেতে কোনো বাধা সৃষ্টি করেনি। তাদের কিন্তু দখলমুক্ত এলাকা ছাড়তে ঘণ্টা নয়, কয়েকদিন লেগেছে।

তার মতে, এসব এলাকা ছাড়ার দ্রুত সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে, রুশ সেনারা বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকা তাবু করবে।

মিত্রখিন বলছেন, রাশিয়ার শীর্ষ পদের নির্দেশে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খারকিভ থেকে পুরোপুরিভাবে সৈন্যদের প্রত্যাহার করেছে। সেই সৈন্য ও অস্ত্রদোনেস্ক ও লুহানস্কের সীমান্তে রাখা হবে।

তিনি বলেন, এ অবস্থা গত এপ্রিলে ইউক্রেনের উত্তরাঞ্চল ছাড়ার রিমেক মাত্র।

গত এপ্রিলে ইউক্রেনের চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে ক্রেমলিন। তখন বিশেষজ্ঞরা বলছিলেন রাশিয়া হিসাব-নিকেশে ভুল করছে নতুবা সৈন্য ও সামরিক সরঞ্জাম খুইয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com