1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৯৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে আমেরিকা।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জেল দেওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তার দেশ।

রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেক সুলিভান এ কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বৈঠক করার কয়েকদিন পর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার কথা জানালেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এতে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গত ১৬ জুন জেনেভা শহরে পুতিন ও বাইডেন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত নতুন করে আমেরিকায় ফিরে গেছেন। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার পর গত মার্চ মাসে রুশ রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হয়।

রাশিয়ার রাষ্ট্রদূত আমেরিকায় ফিরে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল- দুই দেশের মধ্যে সম্পর্কের নাটকীয় উন্নতি হয়েছে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনার কথা প্রকাশ হওয়ার পর সেই ধারণা উড়ে গেল।

এর আগেও নাভানলিকে জেল দেওয়ার ঘটনায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

২০২০ সালের আগস্ট মাসে নাভানলিকে নার্ভ গ্যাস প্রয়োগ করে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। সে সময় নাভানলি অভিযোগ করেছিলেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুতিন এই অভিযোগ একেবারেই নাকচ করে দিয়েছেন। মস্কো বলছে, পাশ্চাত্যের দেশগুলোর উসকানিতে নাভানলি রাশিয়ার ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com