1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন। বিশ্বনেতারা রানির গভীর কর্তব্যবোধ, চারিত্রিক দৃঢ়তা ও উদারতার প্রতি সম্মান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪০ বছর আগে রানির সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। বাইডেন বলেন, তিনি রানির চেয়েও বড় কিছু ছিলেন। তিনি নিজেই একটি যুগের জন্ম দিয়েছেন।

গত বছর যুক্তরাজ্য সফরের স্মৃতিচারণ করতে গিয়ে বাইডেন বলেন, ‘বুদ্ধি দিয়ে তিনি আমাদের মুগ্ধ করেছেন, উদারতা দিয়ে আমাদের চালিত করেছেন এবং তার প্রজ্ঞা উদারভাবে আমাদের সঙ্গে ভাগ করেছেন।’

রানির প্রয়াণে শ্রদ্ধা জানিয়ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথকে কোমল হৃদয়ের অধিকারী হিসেবে আখ্যা দিয়ে ফ্রান্সের একজন বন্ধু হিসেবে স্মরণ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর মধ্যে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয়ান (ইইউ) কমিশনের সদর দপ্তরও আছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, বর্তমান প্রজন্মের সঙ্গে সহানুভূতি ও যোগাযোগ স্থাপন করার ক্ষমতা এবং ঐতিহ্য বজায় রাখা তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিলো। এটি ছিলো তার সত্যিকারের নেতৃত্বের উদাহরণ।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজও রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরে জার্মান-ব্রিটিশ পুনর্মিলনের বিষয়ে তার প্রতিশ্রুতি অবিস্মরণীয় হয়ে থাকবে।

এদিকে এক আবেগঘন শোকবার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডিয়ানদের প্রতি গভীর ও স্থায়ী ভালোবাসা ছিল রানির। কান্না সামলে ট্রুডো বলেন, ‘তিনি (রানি) ছিলেন বিশ্বে আমার প্রিয় মানুষদের একজন। আমি তাকে খুব মিস করব।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পুতিন একবার রানিকে ১৪ মিনিট অপেক্ষায় রেখেছিলেন বলেও খবর শোনা যায়। মায়ের মৃত্যুতে প্রিন্স চার্লসের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে পুতিন বলেছেন, যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রানির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছন। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com