1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

রাতে বিএনপি কার্যালয়ে পুলিশের তল্লাশি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। বুধবার রাত পৌনে ১১টার দিকে তল্লাশির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাত ১০টা ৪৫ মিনিটে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি দল ওই কার্যালয়ে গিয়ে তল্লাশি চালায়। প্রায় ১৫ মিনিট অবস্থান করে পুলিশ সদস্যরা কার্যালয়ের বিভিন্ন কক্ষের ভিডিওধারণ করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন- আগামীকাল সকালে কেউ এই কার্যালয়ে এলে তাকে গ্রেফতার করা হবে। এ ছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের রিং নিয়ে যায় পুলিশ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সকালে ওই কার্যালয় থেকে একটি প্রতিনিধি দল মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়ার কথা। চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশ প্রবেশের সময় সেখানে অফিস কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত সাড়ে ১১ টার দিকে গুলশান থানা থেকে ফুলেল তোরা গুলশান চেয়ারপার্সন অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। গুলশান পুলিশ উপ-কমিশনার জানিয়েছেন অল্প সংখ্যক নেতৃবৃন্দ সকালে গুলশান চেয়ারপার্সন অফিস থেকে শহীদ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com