1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

রাজধানীতে সাংবাদিককে হত্যাচেষ্টা, আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : প্রাইভেটকার চাপা দিয়ে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক শরীফুল ইসলাম নোমানকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছ পুলিশ। গুরুতর আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রমনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নোমানের ছোট ভাইয়ের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, নোমান অফিস শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি প্রাইভেট কার তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমার ভাই প্রাণে বেঁচে গেলেও তার ডান পা ক্ষতিগ্রস্ত হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।

চাপা দেওয়া গাড়িটি পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনতা ধরে ফেলে। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে এবং ড্রাইভারকে আটক। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ‘গ ১৯-৫৪০৬’।

নোমান বর্তমানে মুমূর্ষু অবস্থায় পঙ্গু হাসপাতালে উল্লেখ করে তিনি বলেন, কী উদ্দেশ্যে এবং কেন এই হত্যাচেষ্টা করা হয়েছে সে বিষয়ে আমি জানতে চায়। অবিলম্বে গাড়ির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা স্বীকার করে রমনা থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com