1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

রাঙামাটিতে ‘নবনন্দন সঙ্গীতালয়’-এর আত্মপ্রকাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : শুদ্ধ সঙ্গীতের অঙ্গীকার, সংস্কৃতির আলোকবতিকা—এই স্লোগানকে ধারণ করে পার্বত্য জেলা রাঙামাটিতে যাত্রা শুরু করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘নবনন্দন সঙ্গীতালয়’।

মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতিত্ব করেন নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি, বিশিষ্ট শিক্ষক অনির্বাণ বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী রঞ্জিত দেওয়ান এবং রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মান্না। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন ধর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষী ১৪টি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। নবনন্দন সঙ্গীতালয়ের প্রতি আহ্বান থাকবে—শুদ্ধ সংগীত চর্চার পাশাপাশি এই সংস্কৃতিগুলো সংরক্ষণের জন্যও কাজ করবে।”

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com