1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

রাঙামাটিতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এই আয়োজন শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তাকে আরো বিকশিত করবে।”

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে রাঙামাটিতে জেলা পর্যায়ের আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারী রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, তারা কাউখালীর পোয়াপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে, কলেজ পর্যায়ে কাউখালী কলেজ চ্যাম্পিয়ন হয়, তারা কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজকে পরাজিত করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া।

এ ছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আসমা বলেন,
“আজকের বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৭টি স্কুল ও ৪টি কলেজ অংশগ্রহণ করেছে। যারা বিজয়ী হয়েছে, তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এই আয়োজন শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তাকে আরো বিকশিত করবে।”

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন,
“বিতর্ক প্রতিযোগিতা যুক্তির খেলা। যুক্তির মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে পারাই শিক্ষার্থীদের মানসিক বিকাশের অন্যতম উপায়।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com