1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু’র ইন্তেকাল: সাদ এরশাদ এমপির শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু কিছুক্ষণ পূর্বে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ ও পল্লীমাতা রওশন এরশাদ পুত্র, রংপুর – ৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।
আজ এক শোক বিবৃতিতে সাংসদ সাদ এরশাদ বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ৬৮ বছর বয়সী এই আপাদমস্তক রাজনৈতিক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে প্রতিষ্ঠা করতে সব সময় কাজ করে গেছেন। রংপুরে জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে আবুল মাসুদ চৌধুরী নান্টু আহবায়ক হিসেবে অত্যান্ত দক্ষতার পরিচয় রেখে গেছেন। যা জাতীয় পার্টি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর এই অকালে চলে যাওয়া জাপা পরিবারের জন্য বেদনার ও কষ্টের।
শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তারঁ রেখে যাওয়া শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র রেখে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com