1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

যুবদলের বিক্ষোভ সমাবেশে জনতার ঢল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয়তাবদী যুবদল। এতে স্বতঃস্ফূর্তভাবে যুবদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ফলে জাতীয় প্রেসক্লাব এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে জনতার ঢল নামতে শুরু করে। এসময় পুরো প্রেসক্লাব ও আশেপাশের এলাকা সরকারবিরোধী স্লোগানে প্রকম্পিত করে তুলে যুবদল নেতাকর্মীরা।

এদিকে যুবদলের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে সতর্ক অবস্থানে রয়েছে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশে অংশ নেয়া যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জানান, বিএনপি’র আর পেছনে যাওয়ার রাস্তা নাই। আমরা চাই সরকার পতনের জন্য কার্যকর এক দফা কর্মসূচি। সেই কর্মসূচিতে আমাদের জীবন উৎসর্গ করতে হলেও দেশ ও গণতন্ত্রের জন্য তা করতে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক দফায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ডেকেছে যুবদল। এর আগে গতকাল শুক্রবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com