1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অনুমোদন পত্রে লেখা হয়েছে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কমিটির অনুমোদন করা হলো।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে গেল বছরের ২৭ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আংশিক আট সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যদের মধ্যে মামুন হাসানকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সহ-সভাপতি এবং সহ-সভাপতি পদমর্যাদায় কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম ও গোলাম মওলা শাহীন এবং সাংগঠনিক সম্পাদক পদে ইসহাক সরকারকে নির্বাচিত করা হয়।

সাইফুল আলমের নেতৃত্বাধীন যুবদলের গত কমিটিতে সুলতান সালাউদ্দিন সাধারণ সম্পাদক এবং মোনায়েম মুন্না সহ-সভাপতি পদে ছিলেন।

এর আগে ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। তখন পাঁচ সদস্যের ওই কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় বিএনপির হাইকমান্ড। তিন বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com