1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে তলোয়ার দিয়ে নারীর শিরশ্ছেদ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দিনেদুপুরে নিজের সাবেক বান্ধবীকে তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) অঙ্গরাজ্যটির বে এরিয়া নেইবারহুডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হত্যাকারী ব্যক্তি কারিনা ক্যাস্ট্রো নামের ওই নারীকে বাড়ির বাইরে বের করে এনে প্রকাশ্যে শিরচ্ছেদ করেছে।

জানা যায়, হত্যাকাণ্ডের সময় ওই নারীর সন্তানরা ঘরের ভেতর অবস্থান করছিল। ফলে তারা এ হত্যাকাণ্ডের সাক্ষী ছিল না।

পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম হোসে সোলানো ল্যান্ডেটা (৩৩)। এরই মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত তলোয়ারের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কারিনার তিন সন্তান রয়েছে। তিনি হত্যাকারীর সাবেক বান্ধবী বলেও নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ফোন পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা ওই নারীর মরদেহ দেখতে পান। কিছুক্ষণ পর হত্যাকারী ঘটনাস্থলে আবার ফিরে এলে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, কারিনা ও তার হত্যাকারী ল্যান্ডেটা অনেক আগে থেকেই পরিচিত। তাদের মধ্যে পারিবারিক সহিংসতার ইতিহাস ছিল। কিছুদিন আগে আদালতের মাধ্যমে ওই যুবককে তার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছিল।

এ হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, এ ঘটনার পর স্থানীয় কমিউনিটির বিপদের কোনো আশঙ্কা নেই।

ওই নারীর পরিবার বলছে, ল্যান্ডেটার সিজোফ্রেনিক এবং মাদকাসক্তির ইতিহাস রয়েছে। যার কারণে ওই নারীকে ল্যান্ডেটার কাছ থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com