1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে রপ্তানি কমলো ৯ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শ্রম ইস্যুসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ আসে দেশটি থেকে। এর মধ্যে চলতি ২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-নভেম্বর) পাঁচ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৯ শতাংশের বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩৬৪ কোটি ডলারের বাংলাদেশি পণ্য। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪০০ কোটি ডলারের বেশি। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৩৬ কোটি ডলার। বাংলাদেশ মুদ্রায় যা ৪ হাজার কোটি টাকার মতো। এর আগে গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৩৮৬ কোটি ডলার। পাঁচ মাসের হিসাবে, গত তিন অর্থবছরের মধ্যে চলতি অর্থবছরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সবচেয়ে কম।

তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তারা জানান, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় সারাবিশ্ব থেকেই আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র। এ কারণে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের রপ্তানিও কমেছে।

তবে রপ্তানি কমে যাওয়ার সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শ্রম ইস্যুতে টানাপোড়েনের কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি ভালো হলে, যুক্তরাষ্ট্রে রপ্তানি ফের বাড়বে।

গত ১৬ই নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিশ্বজুড়ে শ্রম অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন নীতি বা দিকনির্দেশনা ঘোষণা করেন। সে সময় তিনি বলেন, বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রমিক অধিকারের পক্ষের কর্মী, শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে যে বা যারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করবে, তাদের জবাবদিহির আওতায় আনবে যুক্তরাষ্ট্র। এ জন্য দায়ীদের বিরুদ্ধে বাণিজ্য, ভিসা নিষেধাজ্ঞাসহ যুক্তরাষ্ট্রের কাছে যত ধরনের ব্যবস্থা রয়েছে, তা প্রয়োগ করা হবে। বক্তৃতায় বাংলাদেশের পোশাক খাতের শ্রমিক আন্দোলনের নেতা কল্পনা আক্তারের কথা উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com