1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির

যুক্তরাষ্ট্রে জয়ের অধ্যাপক অধ্যাপক হওয়ার খবরটি গুজব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আবারও গুজবের টার্গেট বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- সম্প্রতি এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে খবরটি সম্পূর্ণ গুজব বলছে আওয়ামী লীগ।

শনিবার রাত ৯টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘গুজব থেকে বিরত থাকুন। বিএনপি গুজব সেল সুকৌশলে সজীব ওয়াজেদ জয়কে বিতর্কিত করতেই এমন গুজব ছড়িয়েছে।’

শনিবার রাতে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন- এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com