1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

যুক্তরাষ্ট্রের বাধায় আটকে গেল গাজায় ‍যুদ্ধবিরতির প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হলে ভেটো দেয় ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাতের তোলা প্রস্তাবের পক্ষে পরিষদের ১৩ সদস্য ভোট দেয়। তবে পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র বিপক্ষে ভেটো দেয়। আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল।

পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত। স্থায়ী পাঁচ দেশের ভেটো ক্ষমতা রয়েছে। তাদের কেউ কোনো প্রস্তাবের বিপক্ষে ভেটো দিলে তা নিরাপত্তা পরিষদে আর পাস হয় না।

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, যুক্তরাষ্ট্র টেকসই শান্তির সমর্থক যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন—দুই দেশই শান্তি ও নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে। তবে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিকে সমর্থন করি না। এটি পরবর্তী যুদ্ধের বীজ রোপণ করবে মাত্র। কারণ হামাস টেকসই শান্তি চায় না; দ্বিরাষ্ট্রীয় সমাধান দেখার ইচ্ছে তাদের নেই।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের দাবি, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। স্থায়ী যুদ্ধবিরতি পরিবর্তে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ওয়াশিংটন।

দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।

জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ভোটের অর্থ হলো লাখ লাখ ফিলিস্তিনির জীবন এখনো ঝুঁকির মধ্যে। মার্কিন এই ভেটোকে ‘অমানবিক’ বলে নিন্দা করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রেশিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com