1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

যাচাই-বাছাই করে ঋণ প্রদানের নির্দেশ অর্থ উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ব্যাংক মালিক ও ব্যবস্থাপনাকে বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে যাচাই-বাছাই করে ঋণ প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে যাচাই-বাছাই করে ঋণ দেওয়ার জন্য তাদের (বিএবি নেতাদের) অনুরোধ করেছি, যাতে অতীতের মতো কোনো বিচ্যুতি না হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে তার সঙ্গে দেখা করার পর উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, তিনি ব্যাংক মালিকদের সিএমএসএমই’র মতো অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন, যাতে ঋণ খেলাপির মতো ব্যক্তিরা ব্যাংক থেকে নির্বিঘ্নে ঋণ না পায়। তিনি বিএবি নেতাদের উদ্দেশে বলেন, ‘অনুগ্রহ করে আপনাদের কার্যক্রমে সুশাসনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন।’

উপদেষ্টা বলেন, প্রধানত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের প্রতিনিধিত্বকারী বিএবি নেতারা তার সঙ্গে ব্যাংকিং খাতের সম্ভাবনা ও সমস্যা এবং সংস্কার উদ্যোগের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ড. সালেহউদ্দিন বলেন, তারা ঋণ ও তারল্য পরিস্থিতি নিয়ে কিছু সুনির্দিষ্ট সমস্যা উত্থাপন করেছেন।আমরা তাদের আশ্বস্ত করেছি যে আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলব।

তিনি বলেন, বিএবি নেতারা সরকারের কাছে ব্যাংকিং খাতের সংস্কার উদ্যোগে তাদের মতামত প্রতিফলনের দাবি জানিয়েছেন। উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের (বিএবি নেতাদের) আশ্বস্ত করেছি যে আমরা তাদের সঙ্গে পরামর্শ করে এটি বাস্তবায়ন করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com